শাহজাদপুরে ১৬০ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
১০ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৫:০২ PM

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সবকয়টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ গত সোমবার শেষ হয়েছে। খবর নিয়ে জানা গেছে ১৬০টি ভোট কেন্দ্রে ৯৪৭টি কক্ষ রয়েছে। এর মধ্যে অস্থায়ী কক্ষ রয়েছে ৭১টি। এর মধ্যে ১২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭২, হিজড়া ভোটার ৩ জন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন জানান, সব ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, আজ বুধবার রাতের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল পৌঁছানো হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম শাহজাদপুর উপজেলায় পৌঁছেছে বলে সহকারী রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাইফুল ইসলাম জানান, এ আসনটিতে ১২টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
