শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৩ PM

শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গত ১০ অক্টোবর (শনিবার) রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে পৌর সদরের ইসলামপুর রামবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— শাহজাদপুর পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মোঃ মনির শেখ (৩১)।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১০:৫৫ ঘটিকায় শাহজাদপুর থানার একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ইসলামপুর রামবাড়ী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১:২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে পুলিশ।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ চারদিক থেকে ঘেরাও করে মনির শেখকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষী ও পুলিশের উপস্থিতিতে দেহতল্লাশি করা হলে আসামি মনির শেখের পরিহিত পোশাক থেকে ১৫ পিস ইয়াবা (ওজন ১.৫ গ্রাম) উদ্ধার করা হয়। পরে স্কেল মেশিনে মেপে তা জব্দ তালিকাভুক্ত করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে শাহজাদপুর ও এর আশপাশের এলাকায় গোপনে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযান ও নিয়মিত টহল ডিউটি অব্যাহত থাকবে।

The post শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ