আইফোন দিতে অস্বীকৃতি, চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর বাবা-মাকে পিটিয়ে রক্তাক্ত
১১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫ PM

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :কুষ্টিয়ার মিরপুরে মালয়েশিয়া প্রবাসী ছেলের কাছে আইফোন চেয়ে না পেয়ে তাঁর বাবা-মাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ওরফে হামিদুল এবং তাঁর ছেলে নাইমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।রোববার (১১ অক্টোবর) অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর (পাগলা) গ্রামে প্রবাসী নাজমুলের বাড়িতে প্রবেশ করেন অভিযুক্ত হামিদুল ও তাঁর ছেলে নাইম। এ সময় তাঁরা প্রবাসীর বাবা সিদ্দিক আলী (৫৩) ও মা নাজেরা খাতুনকে (৪৩) রড দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি মেরে আহত করেন। পরে আহত দুজনকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে পড়েন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মালয়েশিয়া প্রবাসী নাজমুলের কাছে একটি আইফোন দাবি করেন হামিদুল। নাজমুল তা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা-মায়ের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্রে আরও অভিযোগ পাওয়া গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোপীনাথপুর গ্রামের প্রায় ২০০ প্রবাসীর কাছ থেকে প্রতি মাসে অন্তত দুই লাখ টাকা চাঁদা আদায় করা হতো। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হন হামিদুল। প্রায় এক মাস পর জামিনে বেরিয়ে আবারও এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।এদিকে, হামলার শিকার সিদ্দিক আলী ও তাঁর স্ত্রী নাজেরা খাতুন অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পরও তাঁদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, অভিযুক্তরা আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তাঁদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ভুক্তভোগী পরিবার অবিলম্বে অভিযুক্ত হামিদুল ও তাঁর ছেলে নাইমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post আইফোন দিতে অস্বীকৃতি, চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর বাবা-মাকে পিটিয়ে রক্তাক্ত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
লালন তিরোধান দিবস ঘিরে লালনধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
১১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
১১ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পেশাগত স্বার্থরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ১০:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
