শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৫ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুরে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম নিজের বাড়ির টুকটাক কাজের জন্য শিক্ষার্থীদের বাড়িতে ডাকতেন। এই সুযোগে শিক্ষিকা ফিরোজা বেগমের আড়ালে তার স্বামী গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে এ্যাডাল্ট ভিডিও দেখাতেন এবং শিক্ষার্থীদের গায়ে আপত্তিকর ভাবে হাত দিতেন। এভাবে চলতে চলতেই গত ২৮ জুন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে বাড়িতে কাজ করানোর জন্য ডেকে নেয় রফিকুল ইসলাম। এসময় বাড়িতে কেউ না থাকায় মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে। বিষয়টি ঐ শিক্ষার্থী ভয়ে চেপে গেলেও পুনরায় রফিকুল গত শুক্রবার (৩ জুলাই) পুনরায় ঐ শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ঐ শিক্ষার্থী আপত্তি করে। এসময় রফিকুল ইসলাম ঐ শিক্ষার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভীত সন্ত্রস্থ ঐ শিক্ষার্থী বাড়িতে এসে সবকিছু বলে দেয়। পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন প্রথমে গ্রাম প্রধানদের অবগত করে এবং রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ৫ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা, বদলির নির্দেশ

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যা, গ্রেফতার খাজা হাবিব কারাগারে

মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে পারবে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড

বিচারপতিদের গবেষণা সহযোগী নিয়োগে সুপারিশ প্রণয়ন কমিটি গঠনের নির্দেশ

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : গ্রেফতার ৬ জন রিমান্ডে

সূত্র: dailyinqilab.com

সম্পর্কিত সংবাদ