শাহজাদপুরে মন্দিরের পেছনে জুয়ার আসর ২ জুয়াড়ি গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৮:২৬ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পান, পোতাজিয়া রায়পাড়া দুর্গামন্দিরের পেছনে পাকা রাস্তার পাশে ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন।
পরে রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয় এবং আটজন পালিয়ে যায়। আটকৃতরা হলেন ১। মোঃ মানিক শেখ (৪০) পিতা- মৃত জামাত শেখ, সাং- পোতাজিয়া রায়পাড়া, ২। মোঃ শাহিন ব্যাপারী (২২) পিতা- মোঃ আফান ব্যাপারী, সাং- পোতাজিয়া ব্যাপারীপাড়া, উভয় থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫২টি করে তাসের তিন প্যাকেট এবং বিভিন্ন মূল্যমানের মোট ৩৪০ টাকা জব্দ করে। পরে জব্দ করা আলামতের তালিকা প্রস্তুত করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। পলাতক ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহজাদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
The post শাহজাদপুরে মন্দিরের পেছনে জুয়ার আসর ২ জুয়াড়ি গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ PM · karatoa.com.bd
রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:২৮ PM · Alokito Bangladesh
