শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
৩ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM

০৩ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামারি আমজাদ আলী প্রামাণিক। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খামারের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তারা আরও জানান, খামারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। নিয়মিত এসব লাইনের রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ক্ষতিগ্রস্থ খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে তিনি সাতটি গাভী পালন করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় তিনটি গাভী মারা যাওয়ায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে গেছে বলে তিনি জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।
খামারি আক্ষেপ করে আরও বলেন, আজকে যে দূর্ঘটনা হয়েছে তা অনেক আগেই আমি আচঁ করতে পারছিলাম যার কারণে আমার বসতবাড়ি ও গোয়ালঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ এর লাইন সরিয়ে নেয়ার আবেদন করেছিলাম কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস কোনো পদক্ষেপ নেয়নি, পদক্ষেপ নিলে আজকে আমি এই বিপদে পরতাম না।
এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে খামারির ৩টি গরুর মৃত্যুর খবর শুনেছি। তবে ঐ লাইনটা শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা সমিতির আওতাধীন।
এ ঘটনায় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুল আগাছানাশক দিলেন কীটনাশক দোকানি, ১৫ শতক জমির ধান নষ্ট কৃষকের
৯২২৬ দিন পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি, স্মৃতিতে সেই শেষ একাদশ
রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: কুড়িগ্রামে উল্লাস, আনন্দ মিছিল ও সমাবেশ
ডাব্লিউসিকে হামলায় তদন্ত বন্ধ ‘লজ্জাজনক’: ইসরায়েলকে নিন্দা অ্রস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের
তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা
প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান
নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন তুরস্কের
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনিবারের মধ্যে দেশে পাঠানো হবে
সিলেটে ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ: ওসি সহ আহত ৩০
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
