শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
২৩ জুলাই, ২০২৬ এ ১০:৪৯ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাওয়ার লুমে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলামিন হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩শে জুলাই) বিকাল ৪টায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামের রহম আলীর তাঁতঘরে। আলামিন হোসেন ওই গ্রামের মৃত ফয়জাল হোসেনের ছেলে। সে পেশায় তাঁত কাপড় ব্যবসায়ী এবং ছয় বছর বয়সী একটি কন্যা সন্তানের জনক।
প্রতিবেশী ও পরিবারের মাধ্যমে জানা যায়, আলামিন হোসেন প্রতিবেশী রহম আলীর তাঁতঘরের দুইটি পাওয়ারলুম মেশিন ভারা নিয়ে শাড়ি তৈরি করতেন। আজ বিকেলে অন্যান্য তাঁত শ্রমিকরা চলে যাওয়ার পর পাওয়ারলুমে সে একাই কাজ করছিল।
একজন শ্রমিক তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে এগিয়ে গিয়ে পাওয়ারলুম মেশিনের নিচে বিদ্যুতায়িত হয়ে আলামিনের ক্ষতবিক্ষত নিথর দেহ দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আলামিনের দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে পাওয়ারলুম মেশিনের ত্রুটির কারণে বন্ধ হয়ে গেলে আলামিন মেরামত করার জন্য মেশিনের নিচে গেলে মেশিন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কান্তি কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার পরিদর্শক তদন্ত মোঃ নাজমুল কাদের।
এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
