শাহজাদপুরে বিদ্যালয় কক্ষে প্রধান শিক্ষকের মদ্যপ অবস্থায় মাতলামি, ভিডিও ভাইরাল
৩ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

০৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কোন মা*****, হয়তো আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।
তিনি আরো বলেন, আমি নিজে দৌলতদিয়ায় (যৌনপল্লী) যাই। আপনাদের সবাইকে দৌলতদিয়া (যৌনপল্লী) নিয়ে যেতে চাই। এজন্য দেড় লাখ টাকা বাজেট করবো। কে কে যেতে রাজী আছেন বলেন। একপর্যায়ে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টাও করেন এই প্রধান শিক্ষক। এরপর সংবাদ পেয়ে তার স্বজনরা এসে তাকে টেনেহিচঁড়ে ও ধাক্কাতে ধাক্কাতে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এসব কিছু দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস করেনি।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন যাবত তিনি নিজ কক্ষে নিচের চেয়ারে বসে মদপান করে চিৎকার চেচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যে কারনে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন জঘন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।
এদিকে স্বনামধন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসেই মদ্যপান করায় হতভম্ব অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার মান বাড়াতে এমন জঘন্য শিক্ষকের অপসারণ দাবী করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে শুক্রবার দুপুরে জানতে চাওয়া হলে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল বলেন, মানুষিক অশান্তির জন্য মদ খেয়েছিলাম। ওই সময় মাথা ঠিক ছিল না, মদ্যপ অবস্থায় কি বলেছি এবং কি করেছি মনে নেই। তবে মদ্যপ অবস্থায় স্কুলে যাওয়া ঠিক হয়নি, অন্যায় হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, স্যোশাল মিডিয়ায় নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর গতকালই (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৪ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১৮ PM · এইমাত্র
সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘শেখ হাসিনা আসবে’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৩ PM · এইমাত্র
সিরাজগঞ্জে দিনে যানবাহনে গণহারে মামলা,রাতে ট্রাফিক অফিসে টাকার বিনিময়ে রফা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৯ PM · বাংলা ট্রিবিউন
