শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

৩১ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৫ PM

শাহজাদপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

সিরাজগঞ্জ: শাহজাদপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের নির্দেশনায় পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম। এ সময় থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযানকালে রাস্তার পাশের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার ওপর অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে ৩ মোটরসাইকেল মালিককে ৫০০ টাকা করে মোট ১৫শত টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্ট যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কাজে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: newsg24

সম্পর্কিত সংবাদ