শাহজাদপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবে ৪,৪৭৯ ভোটার
২৮ জানুয়ারি, ২০২৬ এ ২:০০ PM
জেলার শাহজাদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চার হাজার ৪৭৯ জন ভোটার আবেদন করেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানরত তিন হাজার ৬৩২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন জমা দিয়েছে।
যাদের মধ্যে সরকারি চাকরিজীবী দুই হাজার ৭২৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৮৫২ জন, আনসার ও ভিডিপি সদস্য ৫২ জন এবং চারজন কারাবন্দীও রয়েছে। আবেদনকারীদের মধ্যে পুরুষ ভোটার দ্ইু হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৯০৮ জন। অপরদিকে শাহজাদপুরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বিদেশে কর্মরত এমন ৮৪৭ জন প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার আবেদন করেছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পেপার এরই মধ্যে বিদেশে পাঠানো শুরু হয়েছে। শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৫ হাজার ৩৮৭ জন এবং আসন্ন নির্বাচনে মোট ১৬০টি ভোটকেন্দ্রের ৯৪৭টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
সূত্র: Daily Naya Diganta
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
