শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৫ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) এই দুর্ঘটনা ঘটে।
এতে একই পরিবারের আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
নিহতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামানিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের পুত্র আহম্মদ (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সাথে লবণ বোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন (৮) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামানিক ও তার স্ত্রী মিতা খাতুন, সন্তান সোহা খাতুন এবং আয়ান গুরুতর আহত হয়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। এদিকে একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের পুত্র আহম্মদ রাস্তা পারাপারের সময় সিমেন্ট বোঝাই ট্রাকের নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আলাদা দুটো সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক এবং ভটভটি আটক করা হয়েছে। দুটো ঘটনায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: Daily Kaler Somaj
সম্পর্কিত সংবাদ
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
৩ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জেল হত্যা দিবস ঘিরে পুলিশের টহল,সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা
৩ নভেম্বর, ২০২৬ এ ২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা
৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
