শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধা খুন

৫ সেপ্টেম্বর, ২০১৮ এ ১:০০ PM

শাহজাদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধা খুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে কমেলা বেগম (৬০) নামের এক বৃদ্ধা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধা কমেলা ওই দিন সকালে প্রতিবেশী গরু ব্যবসায়ী রোমো মোল্লার বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৮টার দিকে রোমো মোল্লার বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের স্বামী তাহের প্রামাণিক দাবি করছেন, পাওনা টাকা চাইতে গেলে রোমো মোল্লা ও তার লোকজন কমেলাকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর এ ঘটনা ধামাচাপা দিতে লাশ খোকশা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে রোমো মোল্লার লোকজন।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত কাউকেই এখনো গ্রেফতার করতে পারেনি।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ