পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৫ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালে কর্মক্ষেত্রে সাহসিকতা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, অপরাধ দমনে কার্যকর উদ্যোগ এবং জনসেবায় অবদানের জন্য মো. আশিক সাঈদকে এ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জে যোগদানের আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেন।
রাজশাহী রেঞ্জে দায়িত্ব নেওয়ার পর কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি। তাঁর এ অর্জনে রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ PM · Ajker Patrika
পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবির জালে দুই মাদক কারবারি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিল্ক সিটি’র পরিচিতি ছড়াতে ১,২০০ রানারের দৌড়
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন জ্বালানিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪০ PM · Campus Times
সিরাজগঞ্জে তাঁতীদের ঐক্য প্রতিষ্ঠায় মতবিনিময়
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · Alokito Bangladesh
