শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে তালিকা ভুক্ত শীর্ষ অপরাধী আ: ছালাম গ্রেপ্তার

৮ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৭ PM

শাহজাদপুরে তালিকা ভুক্ত শীর্ষ অপরাধী আ: ছালাম গ্রেপ্তার

সেলিম তালুকদার, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাসিনাথপুর এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত শীর্ষ অপরাধী মো. আ: ছালামকে (৫৯) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র আইন এবং জুয়া প্রতিরোধ আইনসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টিরও বেশি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত মো. আ: ছালাম শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের মৃত ফরজ প্রামাণিকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ছালামের বিরুদ্ধে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন থানায় ডাকাতি , অস্ত্র আইন এবং জুয়া আইনে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে— শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, যমুনা সেতু পশ্চিম থানা, বড়াইগ্রাম, শেরপুর, বগুড়া সদর এবং ঈশ্বরদী থানা তার বিরুদ্ধে খুন ও ডাকাতির মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন এই শীর্ষ অপরাধী। পুলিশ ও সংশ্লিষ্ট থানার রেকর্ডপত্র অনুযায়ী, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অনেকগুলোতে চার্জশিট দাখিল হয়েছে এবং কিছু মামলায় তিনি আদালত থেকে অব্যাহতি পেলেও অধিকাংশ মামলা এখনও বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামিদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

The post শাহজাদপুরে তালিকা ভুক্ত শীর্ষ অপরাধী আ: ছালাম গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ