শাহজাদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪,পলাতক ১৭
৮ অক্টোবর, ২০২৬ এ ৫:১৪ PM

মোঃ সেলিম রেজা,শাহজাদুপর উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৭ জন জুয়াড়ি ও অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ২ হাজার ১৭০ টাকা, তিন প্যাকেট নতুন তাস ও জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার দারিয়াপুর এলাকার কুমারচড়া নামক স্থানে জনৈক বাবুর ডিপকলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ টহল ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দারিয়াপুরের কুমারচড়া এলাকায় বাবুর ডিপকলের সামনে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলায় অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে এবং জুয়ার বোর্ড থেকে তিন প্যাকেট নতুন তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ২ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post শাহজাদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪,পলাতক ১৭ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
৮ অক্টোবর, ২০২৬ এ ৯:১০ PM · Channel i Online
শাহজাদপুরে ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ
৮ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৩ PM · https://www.dainiksokal.com/
