শাহজাদপুরে গৃহবধূ ও নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, স্বামী আটক
১০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও নিখোঁজ এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন—মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী মিম খাতুন (১৮) এবং রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে সবুজ হোসেন (৩৫)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মশিপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। মিমের বাবার পরিবারের অভিযোগ, মিমকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রাসেলকে আটক করেছে।
অন্যদিকে, হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে নিখোঁজ যুবক সবুজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সবুজের স্ত্রী মিতু জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, "গৃহবধূ মিমের গলায় একাধিক দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং নিহতের স্বামীকে আটক করা হয়েছে। অন্যদিকে, যুবক সবুজের মরদেহ উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।"
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: Daily Manobkantha
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
