শাহজাদপুরে কৃষি জমি থেকে এক ভ্যানাগাড়ী চালকের লাশ উদ্ধার !
১৯ ফেব্রুয়ারি, ২০২৩ এ ৯:৩৯ PM
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কৃষি জমি হতে বাবলু প্রমানিক( ৪৮) নামে এক ভ্যানগাড়ী চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ভ্যানচালক উপজেলার মশিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে পোতাজিয়া নতুনপাড়ায় ৩৫ বছর ধরে ভাড়া বাড়িতে বসবাস করেন। এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, সকালে কৃষি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post শাহজাদপুরে কৃষি জমি থেকে এক ভ্যানাগাড়ী চালকের লাশ উদ্ধার ! appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
নাটোরে সার নিয়ে যাওয়ার ভিডিও করে পাচারের অভিযোগ, ডিলারের অস্বীকার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
