শাহজাদপুরে আব্দুল মাজেদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
২ নভেম্বর, ২০২৬ এ ২:৩৫ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আব্দুল মাজেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সদস্যসচিব আলহাজ রেজাউল ইসলাম রাজা, মো. আব্দুস সালাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, যুবদলের সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. মাসুম হোসেন ও মোহাম্মদ বখতিয়ার ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আব্দুল মাজেদের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সূত্র: Ekushey Sangbad
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
