শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৩ অক্টোবর, ২০২৬ এ ৫:০০ PM

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ, নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
অপরাধ দমনে সিরাজগঞ্জে বাঁশকল পরিদর্শনে পুলিশ সুপার, সদস্যদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ
১৪ অক্টোবর, ২০২৬ এ ৪:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে
১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯ PM · karatoa.com.bd
ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় ছেলের লাশ দাফন শেষ না হতেই মায়ের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
