অপরাধ দমনে সিরাজগঞ্জে বাঁশকল পরিদর্শনে পুলিশ সুপার, সদস্যদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ
১৪ অক্টোবর, ২০২৬ এ ৪:০১ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঁশকল ডিউটি কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বেলকুচি থানা এলাকায় স্থাপিত বিভিন্ন বাঁশকল (বাঁশের ব্যারিকেড ও চেকিং পয়েন্ট) সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত সদস্যদের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও নিরাপদ করতে তাঁদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অপরাধ প্রতিরোধে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের তৎপরতা রোধ, সন্দেহজনক যানবাহন ও ব্যক্তির চলাচল পর্যবেক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেন।
জেলা পুলিশের এ উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
The post অপরাধ দমনে সিরাজগঞ্জে বাঁশকল পরিদর্শনে পুলিশ সুপার, সদস্যদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে
১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯ PM · karatoa.com.bd
ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় ছেলের লাশ দাফন শেষ না হতেই মায়ের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুরে ডিসি আমিনুল ইসলামের পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
১৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
