শাহজাদপুর সংবাদ

কাজিপুরে ডিসি আমিনুল ইসলামের পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

১৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৮ PM

কাজিপুরে ডিসি আমিনুল ইসলামের পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন।সোমবার (১২ অক্টোবর) সকালে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চরগিরিশ ইউনিয়ন ভূমি অফিস এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন এবং শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে উৎসাহিত করতে তাদের মাঝে বৃক্ষের চারাও বিতরণ করা হয়।জেলা প্রশাসকের এ পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় কাজিপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post কাজিপুরে ডিসি আমিনুল ইসলামের পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ