শাহজাদপুরে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে ছাই; দগ্ধ এক
১০ আগস্ট, ২০২৬ এ ৬:২৬ PM

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দারিয়াপুর কাঁচাবাজার পট্টির হামিদ মার্কেটের ‘ঋতু ট্রেডার্স’ নামে এক সুতা ও শাড়ি কাপড়ের দোকানে রোববার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সোমবার (১০ আগস্ট) ঘটনাস্থল ঘুরে জানা গেছে, রোববার রাতে দোকান মালিক তার কর্মচারীকে রেখে বাড়ি চলে যান। একপর্যায়ে রাত পৌনে এগারোটার দিকে প্রচন্ড শব্দে দোকান ঘরের এলইডি টেলিভিশন বিস্ফোরিত হয়ে মুহূর্তেই দোকানে আগুন লেগে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানের কর্মচারী কামাল হোসেন (৩০) অগ্নিদগ্ধ হন।
বিষয়টি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। এদিকে অগ্নিদগ্ধ কামাল হোসেনকে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবরুদ্ধ হলে তাকে সিরাজগঞ্জ থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দোকানের প্যালেক্স সুতা ও শাড়ি কাপড় সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক শেখ হোসাইন দাবি করেন , অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে পৌরসভার ব্যবসায়িক প্রাণকেন্দ্র দারিয়াপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই শত শত মানুষ ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ সাইফুল আলম, অফিস: ২১/১, হক ম্যানসন, স্যুট নাম্বার ৩০৯ ও ৩১৯ জিগাতলা (বাসস্ট্যান্ড), ধানমন্ডি, ঢাকা – ১২০৫ হটলাইন: +৮৮০২২২৬-৬৮৩২৮২, +৮৮০১৫১১৯৪২২৯৪, ইমেইল: [email protected], নিবন্ধন নম্বর : ৯৯ (২০২১)
Ajkerbangladesh.com.bd is one of the most popular Bangla news portals in Bangladesh. Registration No - 99 (2001). The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism.
সূত্র: Ajker Bangladesh
সম্পর্কিত সংবাদ
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রমের বিস্তার,গড়ে উঠছে সবুজে ঘেরা প্রশিক্ষণ কেন্দ্র
১০ আগস্ট, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ