শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি আল আমিন ও সম্পাদক রাসেল

৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬ AM

শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি আল আমিন ও সম্পাদক রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক সংগঠন শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জি এস আল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল সরকার।

শনিবার (৩১ অক্টোবর) শাহজাদপুর ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রেসক্লাবের সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানান। পাশাপাশি সংগঠনের ঐতিহ্য, সুনাম ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নবনির্বাচিত সভাপতি জি এস আল আমিন হোসেন বলেন, “আমি জনগণের স্বার্থে ও দেশের কল্যাণে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করি। ভবিষ্যতেও সেই আদর্শ ও নীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল সরকার বলেন, “দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে আমি সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মূলধারার সাংবাদিকদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নবগঠিত কমিটির মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সূত্র: Ekushey Sangbad

সম্পর্কিত সংবাদ