শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
৩১ জুলাই, ২০২০ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" কর্তৃক গরিব দুঃস্থ অসহায় ও বন্যাদূর্গত ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে আটটায় "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" কর্তৃক এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীতে রয়েছে চাউল, আলু, তেল, চিনি, লবণ, চিড়া, সেমাই ও আটা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদ হোসেন। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন সমিরন চন্দ্র সরকার, আব্দুল মজিদ, আব্দুল হাই, আনোয়ার হোসেন, দীপক কুমার।
সাবেক ছাত্র আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশন" সংগঠনটির আরো উপস্থিত ছিলেন তানভির হাসান অপু, রানা, শোহেল রানা নিউটন, কামাল, আহমেদ কাজল, রাজীব আহমেদ রাসেল, ফারুক হাসান কাহার, হাসান মাহমুদ, রাজিব, মেহেদী হাসান সজীব, জামিল সরকার, আরিফুল ইসলাম আরিফ, হোসেন নুরুজ্জামান, হোসনে আরা জাহান, নয়ন বিশ্বাস, সবুজ, বাপ্পী, রনি, লোকমান, আনোয়ার, আক্তার, ফয়সাল প্রমূখ।
উল্লেখ্য "এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪" নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে সারাদেশের এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
প্রবাসীর দিগন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অনলাইন সংবাদপত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদের উৎস।
সূত্র: প্রবাসীর দিগন্ত
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
