শাহজাদপুর সংবাদ

শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি চয়ন, সম্পাদক হামিদ লাবলু

১৫ মার্চ, ২০২৪ এ ১:০৫ AM

শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি চয়ন, সম্পাদক হামিদ লাবলু

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক এমপি চয়ন ইসলাম সভাপতি ও অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান শফির সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভা এবং বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম সভাপতি নির্বাচিত হন। ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও ভিআইপি কাউন্সিলর ও ডেলিগেটরদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ডা. আব্দুল আজিজ।

সূত্র: SAMAKAL

সম্পর্কিত সংবাদ