শাহজাদপুর সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে বিএনপির মতবিনিময়

১২ অক্টোবর, ২০২৬ এ ৫:০৩ AM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে বিএনপির মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় আজ সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশীদ হারুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী, সকলকে সাথে নিয়েই আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, সার্বজনিন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সফল করতে আমরা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দকে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে গিয়ে মন্দির কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

The post শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে বিএনপির মতবিনিময় appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ