শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
১০ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৬ PM

শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, সাদাকাত হোসেন খান বাবুল ও মুর্শিদা আখতার নাহার।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফাহিম মুনতাসির, ফাহাদ বিন হাসান সজীব, শ্রাবণ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ১৯৯০-এর গণ আন্দোলনে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক বুকে পিঠে এই শ্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন নূর হোসেন। ঘাতকের বুলেটে নূর হোসেনের বুক বিদীর্ন হয়, রক্তে রঞ্জিত হয় রাজপথ। তার রক্তে রাঙ্গা রাজ পথের আন্দোলনের মধ্যদিয়ে গণঅভ্যূত্থান সংগঠিত হয়েছিল, স্বৈরাচারী এরশাদের পতন ঘটেছিলো। আজ সেই দিন। এ সময় তারা নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · বাংলা ট্রিবিউন
কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ হতে দেওয়া যাবে না
১০ নভেম্বর, ২০২৬ এ ২:০৮ AM · প্রথম আলো
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · বাংলা ট্রিবিউন
