শাহজাদপুর সংবাদ

লোড ব্যবস্থাপনা ও স্মার্ট সুইচিং প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতের অপচয় কমানো সম্ভব

১৪ আগস্ট, ২০২৬ এ ২:১৫ PM

লোড ব্যবস্থাপনা ও স্মার্ট সুইচিং প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতের অপচয় কমানো সম্ভব

বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিভিন্ন কাজে এখনো পুরোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। হালনাগাদ সঠিক প্রযুক্তি ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়ানোসহ স্মার্ট মনিটরিং, লোড ব্যবস্থাপনা ও বুদ্ধিমান সুইচিং প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের অপচয় কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে ম্যাগনেটিক কনটাক্টরভিত্তিক বিদ্যুতের উৎস পরিবর্তন ব্যবস্থার পরিবর্তে আধুনিক স্বয়ংক্রিয় ট্রান্সফার সুইচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘সোকোমেক কানেক্ট অংশীদারত্বের শক্তি’শীর্ষক অনুষ্ঠানের প্যানেল আলোচনায় এ কথা বলেন বক্তারা।

সোকোমেক ও টেক ভ্যালি সলিউশনস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্যানেল আলোচনায় জানানো হয়, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, উৎপাদিত বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি। স্মার্ট মিটারিং ও মনিটরিংয়ের মাধ্যমে কোথায় কত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এবং কোথায় অপচয় হচ্ছে, তা শনাক্ত করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। আর তাই স্মার্ট মনিটরিং, লোড ব্যবস্থাপনা ও বুদ্ধিমান সুইচিং প্রযুক্তি সমন্বিতভাবে ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের অপচয় কমানোর মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়ানো সম্ভব।

টেক ভ্যালি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘সোকোমেক বাংলাদেশের বাজারে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান পৌঁছে দিতে চায়। আমরা চাই, আমাদের অংশীদারেরা শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে গ্রাহকদের সঠিক সমাধান দিতে পারেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও দক্ষ, নির্ভরযোগ্য, টেকসই এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রাখাই আমাদের লক্ষ্য।’

প্যানেল আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল বিদ্যুৎ অবকাঠামো এবং আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন সোকোমেকের কারিগরি ও উদীয়মান বাজার বিভাগের ব্যবস্থাপক বুদ্ধিকা জয়াবীরা। অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ