শাহজাদপুর সংবাদ

লক্ষ্য ১৯৬, বাংলাদেশ উইকেট হারাল দ্বিতীয় ওভারেই

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM

লক্ষ্য ১৯৬, বাংলাদেশ উইকেট হারাল দ্বিতীয় ওভারেই

বাংলাদেশ: ২ ওভারে ৮/০

ইনিংসের দ্বিতীয় ওভার করা নন্দিনী শর্মার প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরলেন জুয়াইরিয়া ফেরদৌস।

ভারত: ২০ ওভারে ১৯৫/৪

ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করতে শেফালির লাগত ১ রান। স্বর্ণা আক্তারের বলে শেফালি কোনো ঝুঁকি নেননি। কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি করেছেন।

টি–টুয়েন্টি ক্রিকেটে এটাই শেফালির প্রথম সেঞ্চুরি, সাদা বলের ক্রিকেটেও প্রথম। এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটেও এটাই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।

তাঁর সেঞ্চুরিতে ভারত তুলেছে ১৯৫ রান। রানটা আরও বেশি হতে পারত। তবে শেষ ৩ ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছে। ভারত তুলতে পেরেছে মাত্র ২০ রান।

ভারত: ১৮ ওভারে ১৮১/৩

৪০ রান করেছেন। তবে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খুব একটা সাবলীল ছিলেন তা বলা যাবে না। ঠিকঠাক টাইমিং হচ্ছিল না তাঁর। শেষ পর্যন্ত স্পিনার রাবেয়ার বলে আউট হয়েছেন ৩৩ বলে ৪০ রান করে। অন্যদিকে ৯৬ রানে অপরাজিত শেফালি।

ভারত: ১৫ ওভারে ১৫০/২

২৪ বলে ফিফটি করা শেফালি থামছেন না! এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ৩৮ বলে ৭৯ রানে অপরাজিত আছেন এই ওপেনার। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিনি অপরাজিত ২৭ রানে।

ভারত: ১০ ওভারে ৯৭/২

১০ বলে ৩ রান করে ফিরলেন গুনালান কামালিনি। বেশকিছু ডট বল খেলার পর সানজিদার বলে তিনিও চেয়েছিলেন স্লগ সুইপ খেলতে, তবে ধরা পড়েছেন রাবেয়ার হাতে।

উইকেটের অন্য প্রান্তে ঝড় তুলছেন শেফালি। ফিফটি করেছেন মাত্র ২৪ বলে। এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেছিলেন শেফালি।

ভারত: ৭ ওভারে ৭৫/১

১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। স্পিনার নাহিদ আক্তারের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দিয়েছেন মান্ধানা।

উইকেট হারালেও ভারতের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ এরইমধ্যে দলটি ভালো শুরু পেয়ে গেছে। শেফালি এখনো অপরাজিত ৩৬ রানে।

ভারত: ২ ওভারে ১৯/০

বেশ ভালোভাবেই শুরু করল ভারত। উইকেটও হারায়নি, আবার রানও তুলছে সহজেই। মারুফার করা প্রথম ওভার থেকে এসেছিল ৬ রান। দ্বিতীয় ওভার করেছেন সানজিদা আক্তার, এই স্পিনারের ওভার থেকে এসেছে ১৩ রান।

স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার এই জুটি কতদূর যায়, সেটাই দেখার!

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত নারী ক্রিকেট দল।

নতুন বলে যথারীতি ইনিংস শুরু করেছেন পেসার মারুফা আক্তার। ভারতের বিপক্ষে জয় পেতে হলে তাঁর ভালো শুরু করা খুবই প্রয়োজন। কারণ ভারতের এই ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। আর ভারতের সঙ্গে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালাে না। বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ জিতেছে ২০২৩ সালে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ