রেল লাইন স্থাপনের দাবিতে শাহজাদপুর আইনজীবী সমিতির মানববন্ধন
১ ডিসেম্বর, ২০১৯ এ ২:০০ PM

উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপন ও ট্রেন চালুর দাবিতে শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ,এম আব্দুল আজীজ, উপজেলা চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বাসদের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন. এ্যাড.আলহাজ্ব আবুল কাশেম,সাংবাদিক এ্যাড.কবির আজমল বিপুল, এ্যাড. রায়হান উদ্দিন,প্রমুখ।
এ সময় বক্তারা দ্রুত উল্লাপাড়া হতে শাহজাদপুর হয়ে ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপন ও ট্রেন চালুর দাবি জানান।
বাংলাদেশ পেট্রোলপাম্প মালিক ও ট্যাংকলড়ি শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ১৫ দফা দাবিতে আজ থেকে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে পেট্রোলপাম্প ও ট্রাংকলরী ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে।
তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সাথে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে সকল পেট্রোলপাম্প ও ট্রাংকলরী রোববার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
এ কারণে রোববার সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে তেল উত্তোলন, বিক্রিয় ও পরিবহন বন্ধ রয়েছে। বাঘাবাড়ি ডিপো থেকে সকালে কোন ট্রাংকলরী তেল নিয়ে ছেড়ে যায়নি, প্রতিটি পেট্রল পাম্প বন্ধ দেখা গেছে।
এদিকে আকস্মিক অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যানবাহনের মালিক ও খুচরা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছে। লাগাতার এই ধর্মঘট চলতে থাকলে উত্তর অঞ্চলের ১৬ টি জেলায় তেল সরবরাহ বিঘ্ন ঘটবে, তেল সংকটে পড়বে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির একাংশের মহাসচিব এবং পেট্রলপাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান জানান, ১৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দাবি মেনে না নেওয়ার কারণে তারা পূর্বঘোষণা অনুযায়ী এই ধর্মঘট করছে এবং দাবি না মেনে নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
প্রবাসীর দিগন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অনলাইন সংবাদপত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদের উৎস।
সূত্র: প্রবাসীর দিগন্ত
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
