রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ PM

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করা হয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এইমাত্র রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
হামলাটি ‘সঠিক’ ছিল দাবি করে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায়’ ওই হামলার কারণে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
আলাদা এক পোস্টে হুতিরা জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানী এডেনের বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকাকেও তারা লক্ষ্যবস্তু করেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
৭ অক্টোবর, ২০২৬ এ ১:০২ PM · বাংলা ট্রিবিউন
ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
ইয়েমেনের এডেন বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে লড়াই
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩ AM · প্রথম আলো
যুদ্ধ থামাতে ইরানকে অবশ্যই পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে: জেডি ভ্যান্স
৭ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৩ AM · প্রথম আলো
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, প্লেগ ছড়ানোর আশঙ্কার মধ্যে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২ AM · প্রথম আলো
