রাষ্ট্রপতি নির্বাচন: ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:১৫ PM

রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
অলি আহমদের পক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১১–দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই মনোনয়নপত্র সিইসির কাছে জমা দেন। এ সময় ১১–দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
অলি আহমদের মনোনয়নে প্রস্তাবক হিসেবে সই করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
স্থানীয় নির্বাচনে সমঝোতা প্রয়োজন, আলাদা প্রার্থী ঐক্যে বিভেদ তৈরি করবে: মামুনুল হক
৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৯ PM · প্রথম আলো
দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · প্রথম আলো
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৫:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৬ PM · প্রথম আলো
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · বাংলা ট্রিবিউন
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ AM · বাংলা ট্রিবিউন
