রাজশাহীতে ট্যাপেন্টাডল ও মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৭ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
রাজশাহী মহানগরীর পৃথক দুই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর ভুগরইল মধ্যপাড়া এলাকা থেকে ইমন আলী (২৬) নামের এক যুবককে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ হোসেন আলীর ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অভিযোগে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন বিকালে সোয়া ৩টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। মেহেরচন্ডি মোড় এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মোঃ রুবেল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মেহেরচন্ডি কড়াইতলা এলাকার মোঃ কেতাবুল ইসলামের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে বুবেল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
The post রাজশাহীতে ট্যাপেন্টাডল ও মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
