রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
৫ অক্টোবর, ২০২৬ এ ২:২০ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে।উক্ত অভিযোগের তদন্তের জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় কমিটি গঠন করা হয় বলে জানানো হয়েছে।
গণমাধ্যমের সংবাদ অনুযায়ী রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় ভিডিও করতে গিয়ে মারধরের শিকার হন ক্যাম্পাসে কর্মরত কয়েকজন সংবাদকর্মী। এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে কয়েকটি সংগঠন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিসসহ এনসিপির পাঁচ নেতা
৫ অক্টোবর, ২০২৬ এ ৪:২৯ PM · প্রথম আলো
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি হচ্ছে কবে, কারা আসছেন শীর্ষ পদে
৫ অক্টোবর, ২০২৬ এ ৪:১০ PM · প্রথম আলো
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ AM · বাংলা ট্রিবিউন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৪ AM · বাংলা ট্রিবিউন
