রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৫ নভেম্বর, সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণদেরও যেভাবে সুযোগ
১১ নভেম্বর, ২০২৬ এ ৩:০০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার উচ্চমাধ্যমিক বা সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের সাত দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পরও আবেদনের সুযোগ পাবেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আরও সাত দিন পর্যন্ত আবেদনের করতে পারবেন।
ভর্তির যোগ্যতার বিষয়ে উপাচার্য জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৬.৫০। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ–৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ–৭.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/](https://admission.ru.ac.bd/)) পাওয়া যাবে।
এর আগে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৭ সাল) ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের অধীনে নেওয়া হবে। এর আগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রথম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স বৃদ্ধি, ২য়–৯ম পরীক্ষা কত নম্বরে
১১ নভেম্বর, ২০২৬ এ ৩:৫১ PM · প্রথম আলো
বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪ AM · বাংলা ট্রিবিউন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে
১১ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৭ PM · প্রথম আলো
