প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৪১ PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. দাউদ মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সচিব মো. দাউদ মিয়া বলেন, ‘‘সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’’
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু’র সই এক আদেশে মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৭ PM · প্রথম আলো
প্রযুক্তির সুবিধা নাকি আসক্তি, কোন পথে শিক্ষার্থীরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল ২৩ নভেম্বর
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM · প্রথম আলো
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM · প্রথম আলো
বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ
৯ নভেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
