শাহজাদপুর সংবাদ

রাজপথে প্রতিটি স্লোগানে মিশে আছে আমাদের নিঃশ্বাস- ছাত্রদল নেতা মুন্নাফ হোসেন মুন

২৩ আগস্ট, ২০২৬ এ ৪:১০ PM

রাজপথে প্রতিটি স্লোগানে মিশে আছে আমাদের নিঃশ্বাস- ছাত্রদল নেতা মুন্নাফ হোসেন মুন

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:‎‎তেরো বছর ধরে রাজপথে ক্লান্তিহীন যাত্রা, রক্ত, ঘাম আর অশ্রু মিশিয়ে অবিচল সংকল্প নিয়ে টিকে থাকার এক ইতিহাস। ক্ষমতার লোভ কিংবা দলের সুসময়ের সুবিধা নয় একদম প্রথম দিন থেকে শুধুমাত্র দেশপ্রেমের টানে দলের কঠিন দুর্দিনে রাজনীতিতে আগমন।‎​সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর রাজপথ পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন।

সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি জানান, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো থেকে শুরু করে রাজপথে রক্ত ঢালা প্রতিটি রাজপথই আজ সেই ত্যাগের নীরব সাক্ষী। কেবল রাজপথেই নয়, অনলাইনের সাম্য ও ন্যায়ের লড়াইয়েও তিনি ছিলেন সোচ্চার। শত বাধা কিংবা চাপে কীবোর্ডের একটি শব্দও তাকে দিয়ে মোছানো যায়নি। ছাত্রদলের দায়িত্ব পালনের পাশাপাশি একাডেমিক ব্যাকগ্রাউন্ডকে কাজে লাগিয়ে পেশাজীবী সংগঠন ও বিভিন্ন সামাজিক-মানবিক কাজেও তিনি নিজেকে যুক্ত রেখেছেন।

রাজনৈতিক এই দীর্ঘ ও বন্ধুর যাত্রায় পরিবারের ভূমিকাকে মূল শক্তি হিসেবে দেখছেন এই তরুণ নেতা। তিনি বলেন, প্রতিদিন রাজনৈতিক কাজ শেষে বাবার সাথে মতবিনিময় করে ঘুমাতাম। মা-বাবাই ছিলেন আমার সবচেয়ে বড় সাহস। নিজের পরিবারের রাজনৈতিক সচেতনতার কথা জানিয়ে মুন বলেন, আমার নামে যখন কোনো মামলা ছিল না, একদিন খাওয়ার সময় মা বলেছিলেন তুমি যে রাজনীতি করো, অথচ তোমার নামে মামলা নেই কেন দুই-একটা মামলা না থাকলে কীভাবে তুমি রাজনীতিবিদ হবে? পরিবারের এমন রাজনৈতিক সচেতনতা ও প্রেরণাই আমাকে কৈশোর থেকে রাজনীতিতে এতটা দৃঢ় রেখেছে।

‎​দীর্ঘ এই সংগ্রামে পরিবারকেও পোহাতে হয়েছে নানা নির্যাতন। একাধিকবার বাড়িতে হামলা হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে সামাজিক ও শিক্ষামূলক কাজ। তবুও থামেননি তিনি। রাজনৈতিক ব্যানারে সমাজসেবা করতে না দিলে সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি মানবিক কাজ চালিয়ে গেছেন।‎​সর্বশেষ স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থানেও রাজপথে ও অনলাইনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করা থেকে শুরু করে প্রতিটি অগ্নিঝরা মুহূর্তে ছিলেন সোচ্চার।

‎​মুন্নাফ হোসেন মুন দৃঢ়তার সাথে বলেন, প্রতিদিনের রাজপথ আমাদের শ্রম ও রক্তের সাক্ষী। প্রতিটি স্লোগানে মিশে আছে আমাদের নিঃশ্বাস। ইতিহাস প্রমাণ করবে আমরা কেবল দর্শক ছিলাম না, দেশ ও দলের জন্য আমরা নেতৃত্বের সামনের কাতারেই ছিলাম। আমরাই ইতিহাস।

The post রাজপথে প্রতিটি স্লোগানে মিশে আছে আমাদের নিঃশ্বাস- ছাত্রদল নেতা মুন্নাফ হোসেন মুন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ