রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬: ডিএমপি
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:৪৩ PM

রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
ডিএমপি জানায়, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ ৩০, ওয়ারী ৫৪, মতিঝিল ৬৩, তেজগাঁও ৯২, মিরপুর ১৪৬, গুলশান ৫২, উত্তরা ৭৪ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির তথ্যমতে, অভিযানকালে ১৪ হাজার ৬৭৮টি ইয়াবা বড়ি, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মুঠোফোন উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
সম্পত্তিকে কেন্দ্র করে বোনের ওপর সহিংসতার অভিযোগ যখন ভাইয়ের বিরুদ্ধে
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
২৭ আগস্ট, ২০২৬ এ ১১:১১ AM · প্রথম আলো
জাতীয়
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ AM · প্রথম আলো
জাতীয়
কুড়িগ্রামে ধানের জমি থেকে খণ্ডিত পা উদ্ধার, পাশে রক্তমাখা পলিথিন
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
