রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কারো দ্বিমত নেই
১৬ জুন, ২০২৫ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এলাকা পরিদর্শন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উঠেছিল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী।
সোমবার (১৬ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া ও বহলবাড়ি গ্রামের মাঝে অবস্থিত রামকান্তপুর মৌজায় বরাদ্দকৃত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন করে এসব কথা বলেন।
এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বরাদ্দ ৫০০ কোটি বেশি নাকি কম, সেটা বড় বিষয় নয়। কাজ শুরু হলে আরও পাওয়া যাবে কি যাবে না, তা নিয়ে হতাশার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যেহেতু দাপ্তরিকভাবেও পরিবেশ নিয়েই তিনি কাজ করছেন, তাই চলনবিল অধ্যুষিত বড়ালনদী ও গোচারণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস নির্মাণের ওপর তিনি গুরুত্ব দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ এসে পৌঁছান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত ভিডিও তথ্যচিত্র প্রদর্শন উপভোগ করেন। এরপর তিনি বাঘাবাড়ি নৌবন্দর ঘাট এলাকা থেকে স্পিডবোটে বড়াল নদী পাড়ি দিয়ে রামকান্তপুর মৌজায় পৌঁছান ও ত্রিমোহনীতে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও পরিবেশ প্রকৃতি সম্পর্কে খোঁজখবর নেন।
সেখানে পৌঁছলে উপদেষ্টাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। এরপর উপদেষ্টা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি ও এর পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর থানার ওসি আসলাম আলী, রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK
সূত্র: Jugantor
সম্পর্কিত সংবাদ
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাক্ষীর পরিচয় নিয়ে প্রতারণা: সিরাজগঞ্জে দুজনের এক মাসের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · lawyersclubbangladesh