শাহজাদপুর সংবাদ

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

১১ জুন, ২০২৫ এ ১:০০ PM

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল যুবক রবীন্দ্র কাছারি বাড়ির ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা-জানালা ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

এ ঘটনার পর বুধবার সকালে অনিবার্য কারণবশত রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, রবীন্দ্র কাছারি বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদফতরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে।

জানা যায়, শাহজাদপুর পৌর সদরের রূপপুর মহল্লার দুবাই প্রবাসী শাহনেওয়াজ ঈদের পরের দিন (৮ জুন) স্ত্রী ও এক ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শনে গিয়ে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে মেইন গেটের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন ওই দর্শনার্থীকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রবীন্দ্র কাছারি বাড়ির সামনের সড়ক অতিক্রম করার সময় বিক্ষুব্ধরা উত্তেজিত হয়ে কাছারি বাড়ির ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ও অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুর করে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ