শাহজাদপুর সংবাদ

রংপুরে ৩ খুচরা বিক্রেতা পেলেন মোটরসাইকেল

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ AM

রংপুরে ৩ খুচরা বিক্রেতা পেলেন মোটরসাইকেল

‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত র্যাফল ড্রয়ে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিনজন রিটেইলার বা খুচরা বিক্রেতা একটি করে মোটরসাইকেল পুরস্কার পেয়েছেন। সম্প্রতি রংপুরের ভিন্নজগৎ বিনোদনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে মোটরসাইকলের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহির উদ্দিন আহমদ। অনুষ্ঠানে কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) নাসির উল আলম সুমন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জানে আলম মোহাম্মদ রুবায়েত, ব্র্যান্ড ও রিসার্চ বিভাগের প্রধান অনিন্দ্য সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকার পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রিটেইলার তথা খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক এই ক্যাম্পেইনের আয়োজন করে কনফিডেন্স সিমেন্ট। এ কার্যক্রমে রিটেইলাররা সিমেন্ট ক্রয়ের বিপরীতে কুপন সংগ্রহ করেন। পরে মেগা র্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ