যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
১ নভেম্বর, ২০২৬ এ ৫:১৯ PM

যমুনা ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক। সম্প্রতি ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মো. মাহমুদুল হক ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি যমুনা ব্যাংকের অন্যতম স্পনসর পরিচালক। মো. মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। তাঁর কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।
মো. মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তাঁর স্ত্রী জনাবা হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পনসর শেয়ারহোল্ডার।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩ AM · বাংলা ট্রিবিউন
দুই দিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৯ AM · বাংলা ট্রিবিউন
টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম
১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৯ PM · প্রথম আলো
