র্যাব-১২’র সিরাজগঞ্জ শাহজাদপুর হতে হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৫ মে, ২০২৪ এ ৫:৫৩ PM

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৪ মে ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৫৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামি মোছাঃ মমতাজ বেগম (৪০), স্বামী-মোঃ জালাল শেখ, সাং-দাড়িয়াপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত…….
মোহাম্মদ ইলিয়াস খান
স্কোয়াড্রন লীডার
কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
The post র্যাব-১২’র সিরাজগঞ্জ শাহজাদপুর হতে হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
