যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা, না মানলে ভিসা হবে বাতিল
২২ আগস্ট, ২০২৬ এ ১:৫১ PM

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দিলে বা ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ–সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৭ PM · প্রথম আলো
ক্যাডেট কলেজে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ফিরছে ২০০ নম্বরে
১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৭ AM · প্রথম আলো
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
১ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM · বাংলা ট্রিবিউন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সের ১৯ বিষয়ের সিলেবাসে আসছে পরিবর্তন
১ নভেম্বর, ২০২৬ এ ২:০৫ AM · বাংলা ট্রিবিউন
