মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৪ PM

মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে উচ্চশিক্ষায় ‘ক্রস-বর্ডার’ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির (এমকিউএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমঝোতা স্মারকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন খান এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শাতার বিন সাবরান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি উচ্চশিক্ষায় ক্রস-বর্ডার শিক্ষাব্যবস্থা চালু করতে চায় সরকার।
তিনি বলেন, দুই দেশের অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা ও উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বাড়বে।
মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শাতার বিন সাবরান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ ডিগ্রি চালুর ব্যাপক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে দুই দেশের শিক্ষাক্ষেত্রেই উন্নয়নের নতুন পথ তৈরি হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পরিচালক আব্দুল সালমান বিন তাইয়েপসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, জেনে নিন সব তথ্য
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · প্রথম আলো
একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল রাতে, যেভাবে পাবে শিক্ষার্থীরা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · প্রথম আলো
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে ২০২৭ সালের পরীক্ষা হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · প্রথম আলো
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৪ AM · প্রথম আলো
ডিপ্লোমা–ইন–টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পুনর্ভর্তির নির্দেশ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৩ PM · প্রথম আলো
