ডিপ্লোমা–ইন–টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পুনর্ভর্তির নির্দেশ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৩ PM

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা–ইন–টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তি কার্যক্রমসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সরকারি–বেসরকারি সব টেক্সটাইল প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা জারি করা হয়। প্রবিধান ২০১০ ও ২০২২ অনুযায়ী, পুনর্ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানগুলো প্রাপ্ত আবেদন যাচাই–বাছাই করে ১৪ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বোর্ডের নির্ধারিত অনলাইন লিংকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তথ্য পাঠাতে পারবে। এরপর আগামী ১ থেকে ১২ নভেম্বরের মধ্যে বোর্ডের অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট বা পে–অর্ডারসহ প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের শর্তাবলি ও ফি পুনর্ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র ও ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনকারীদের জন্য শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ব্যাংক ড্রাফটে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’–এর অনুকূলে জমা দিতে হবে। শিক্ষার্থী মূল প্রবিধান অনুযায়ী পুনর্ভর্তির যোগ্য না হলে অনলাইন ডেটা পাঠানো হলেও তা বাতিল বলে গণ্য হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, জেনে নিন সব তথ্য
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · প্রথম আলো
একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল রাতে, যেভাবে পাবে শিক্ষার্থীরা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · প্রথম আলো
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে ২০২৭ সালের পরীক্ষা হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · প্রথম আলো
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৪ AM · প্রথম আলো
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৪ PM · বাংলা ট্রিবিউন
