মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ
১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ AM

২০২৬ সালের ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের মাদ্রাসার নামে কোনো সংশোধনী থাকলে ১৭ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দপ্তরে ই–মেইলে লিখিত আবেদন পাঠাতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ খ্রিষ্টাব্দেরর ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা কেন্দ্রস্থিত মাদ্রাসার নামসহ প্রকাশ করা হলো (তালিকা সংযুক্ত)।
কেন্দ্রস্থিত মাদ্রাসার নামে কোনো সংশোধনী থাকলে ১৭ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে ই–মেইলে লিখিত আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
কেন্দ্রতালিকা দেখুন এখানে...
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কেবল একাডেমিক শিক্ষা নয়, শিক্ষাব্যবস্থার সঙ্গে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অপরিহার্য: শিক্ষামন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮ AM · প্রথম আলো
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারেন যেভাবে
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
