মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির
২৭ আগস্ট, ২০২৬ এ ৫:১৬ PM

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা লিখেছেন।
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যখন বাংলাদেশে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলছে, তখন ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানালেন জামায়াতের আমির।
সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক বলে খবর প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে ২৪ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো, বাংলাদেশ এখন ইজ আ কান্ট্রি অব রিকগনিশন (বাংলাদেশকে এখন সবাই গুরুত্ব দেয়) এবং একটা আগ্রহ আছে।’
হুমায়ুন কবির আরও বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয় এমনও যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক কী হয়। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি।’
এর আগে ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হয়। এক বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তির উদ্দেশ্য হলো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করা।’ এতে বলা হয়েছে, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তাদের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
২ নভেম্বর, ২০২৬ এ ১:৫৩ PM · বাংলা ট্রিবিউন
একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন
২ নভেম্বর, ২০২৬ এ ১:০৪ PM · বাংলা ট্রিবিউন
‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে শ্রমিকরাই কাজ হারানোর ঝুঁকিতে পড়বেন’
২ নভেম্বর, ২০২৬ এ ১২:৫২ PM · বাংলা ট্রিবিউন
বিকেলে এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, যোগ দিচ্ছেন দুই নাজমুল
২ নভেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
২ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ AM · বাংলা ট্রিবিউন
