‘পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
২ নভেম্বর, ২০২৬ এ ১:৫৩ PM

পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজদের উসকানি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ও টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনও মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনও শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না বলে বিশ্বাস করা হয়।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনও ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৫ PM · প্রথম আলো
কেউ যদি বলে, ‘ডিসেম্বর দরজায়’, তাহলে বুঝতে হবে, তাঁর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · প্রথম আলো
গঙ্গা চুক্তি থেকে মাতারবাড়ী—সংসদে যেসব বিষয়ে সরব হবে জামায়াত
৮ নভেম্বর, ২০২৬ এ ৮:৪১ PM · প্রথম আলো
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
৮ নভেম্বর, ২০২৬ এ ১:১৪ PM · বাংলা ট্রিবিউন
