ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:২১ PM

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ২ হাজার ৪১০ আসনে ছাত্রী ভর্তি নেওয়া হবে।
আজ রোববার (৩১ আগস্ট ২০২৬) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রাথমিক নিশ্চায়নের সময় নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েব লিংক ব্যবহার করতে হবে।
মোট আসন কত—
বিজ্ঞান (বাংলা ভার্সন) বিভাগে ১ হাজার ৫৩০টি, বিজ্ঞান (ইংরেজি ভার্সন) বিভাগে ৩২০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৮০টি আসন রয়েছে।
আবেদনে কত জিপিএ প্রয়োজন—
ভর্তি আবেদনের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান (বাংলা মাধ্যম) ও বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) বিভাগে ন্যূনতম জিপিএ ৫ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৩ নির্ধারণ করা হয়েছে।
অন্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান (বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম) বিভাগে ন্যূনতম জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে ৩.৫০ থাকতে হবে।
আবেদন ও ভর্তি ফি—
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত ফি সোনালী পেমেন্ট গেটওয়ে, SSLCommerz এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে আবেদন করা যাবে।
মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিক নিশ্চায়নের জন্য ৩৪০ টাকা ফি পরিশোধ করতে হবে। প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৃতীয়/চতুর্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জীববিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় নেওয়ার সুযোগ থাকবে।
কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে ব্যর্থ হলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের কোটাও কার্যকর হবে না।
এ ছাড়া নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:৩২ PM · প্রথম আলো
কারিগরিতে শিক্ষা ও শিল্প খাতের সংযোগে চীনের মডেল প্রতিষ্ঠিত করতে চায় সরকার, জানালেন শিক্ষামন্ত্রী
৩১ আগস্ট, ২০২৬ এ ৪:১১ PM · প্রথম আলো
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:০৯ PM · প্রথম আলো
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
৩১ আগস্ট, ২০২৬ এ ৬:২৮ AM · বাংলা ট্রিবিউন
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
৩০ আগস্ট, ২০২৬ এ ৫:৫০ PM · বাংলা ট্রিবিউন
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি, তথ্য সংশোধনের সুযোগ, নতুন সূচি দেখুন
৩০ আগস্ট, ২০২৬ এ ৩:২৩ PM · প্রথম আলো
